সবুজ প্রান্ত
১১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে শক্তিশালী বৃষ্টিবলয়, বজ্রবৃষ্টির আশঙ্কা

আজকের আবহাওয়ার খবর
ছবি : সংগ্রহকৃত
দেশের আকাশে আবারো বদলে যাচ্ছে আবহাওয়ার রূপ। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT) জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় শক্তিশালী বৃষ্টিবলয় ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশে প্রবেশ করেছে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে ১০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সারা দেশে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রপাত ও প্রবল দমকা হাওয়াসহ বৃষ্টিপাত। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি একটি মাঝারি থেকে শক্তিশালী ধরনের বৃষ্টিবলয়, যা দেশের আবহাওয়া পরিস্থিতিকে কিছুটা অস্বাভাবিক করে তুলতে পারে।

বিশেষত চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টিবলয় বেশি সক্রিয় থাকবে বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েকদিনে এসব অঞ্চলে ঘন কালো মেঘ জমে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। বজ্রপাতের ঝুঁকিও বেড়ে যেতে পারে। ১৪ এপ্রিলের পর সিলেট, রংপুর ও ময়মনসিংহ এলাকায় এই বৃষ্টিবলয়ের প্রভাব আরও তীব্র হতে পারে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৯০ থেকে ১৩০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে এই বলয়ের প্রভাব মাঝারি মাত্রায় থাকবে। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এটি অপেক্ষাকৃত কম সক্রিয় থাকলেও, কিছু অংশে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টিবলয়ের সময় দেশের আকাশ থাকবে আংশিক মেঘলা এবং সক্রিয় এলাকায় ভারী মেঘ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।

এই বৃষ্টিবলয় দেশের কৃষিক্ষেত্রে আশীর্বাদ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ১৩ দিনের বৃষ্টিতে দেশের প্রায় ৫০ শতাংশ অঞ্চলে প্রয়োজনীয় সেচের চাহিদা পূরণ হবে। তবে বজ্রপাত ও দমকা হাওয়ার সময় মাঠে কাজ করা কৃষকসহ সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সামুদ্রিক পরিস্থিতিও কিছুটা উত্তাল থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।