সবুজ প্রান্ত
২৮ এপ্রিল ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাইজুলের ৫ উইকেট, চট্টগ্রাম টেস্টে এগিয়ে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনটা যেন দুই মুখ দেখেছে—প্রথম দুই সেশনে ছিল জিম্বাবুয়ের আধিপত্য, আর শেষ সেশনে বাজিমাত করেছে বাংলাদেশ, বিশেষ করে তাইজুল ইসলামের দুর্দান্ত স্পিন বোলিংয়ে।

দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান। অথচ দিনের প্রথম দুই সেশনে তারা ছিল বেশ শক্ত অবস্থানে—২ উইকেটে ১৭৭ রান! তখন মনে হচ্ছিল, হয়তো প্রথম দিনটাই হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের।

জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামানোর মূল কারিগর ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তিনি দারুণ দক্ষতায় ৫ উইকেট শিকার করে নিজের ক্যারিয়ারের ১৬তম পাঁচ উইকেটের কীর্তি গড়েছেন। মাত্র ৬০ রান খরচ করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

একসময় মনে হচ্ছিল তাইজুল হ্যাটট্রিকও পেয়ে যাবেন, কারণ তিনি টানা দুই ওভারে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও, তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ম্যাচে ফেরার প্রাণশক্তি পেয়েছে।

তাইজুলকে সঙ্গ দিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। তিনিও গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং ভেঙে দিয়েছেন। বিশেষ করে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের বিদায় করে বাংলাদেশের স্বস্তি এনে দেন তিনি।

তৃতীয় উইকেটে শন উইলিয়ামস ও নিক ওয়েলচের ৯০ রানের জুটি যখন বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলছিল, তখন অপ্রত্যাশিত এক ঘটনা বাংলাদেশের পক্ষে যায়। গরমে কাবু হয়ে ওয়েলচ ৫৪ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন। সেখান থেকেই শুরু হয় জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়।

ওপেনিংয়ে ব্রায়ান বেনেট ও বেন কারানও ভালো সূচনা এনে দিয়েছিলেন। ৪১ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবে বেনেটকে ফেরান তিনি। এরপর কারানকেও ফেরান তাইজুল।

দিন শেষে বাংলাদেশ আফসোস করতেই পারে শেষ উইকেট তুলে নিতে না পারায়। তবে জিম্বাবুয়ের শেষ দুই ব্যাটার তাফাদজাওয়া সিগার (১৮*) এবং ব্লেসিং মুজারাবানি (২*) অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত শেষ উইকেট তুলে নিয়ে ব্যাট হাতে ভালো সূচনা করার লক্ষ্য থাকবে বাংলাদেশের সামনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১০

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১১

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১২

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৩

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৫

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৬

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৭

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৮

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৯

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।