পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মামুন আহমদ বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে হেতিমগঞ্জ বাজারের উদ্দেশে বের হন। পথিমধ্যে রফিপুর এলাকার নয়া মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. মুহিত।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।