সবুজ প্রান্ত
২৮ মার্চ ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে নিলামে হাঁসের ডিম ২২ হাজার টাকায় বিক্রি

ছবি : সংগ্রহকৃত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে শবে কদরের রাতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। মসজিদ উন্নয়নের লক্ষ্যে আয়োজিত নিলামে একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়, আর একটি লেবুর দাম উঠেছে ১,৫০০ টাকা! স্থানীয় মুসল্লিদের মধ্যে এই নিলাম ঘিরে সৃষ্টি হয়েছিল ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতা।



শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা তাজু মিয়া তার মনের ইচ্ছা পূরণের আশায় হাঁসের একটি ডিম মসজিদে দান করেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে মসজিদের প্রাঙ্গণে এই ডিম নিলামে তোলা হয়। মাত্র ১০০ টাকা থেকে শুরু হওয়া নিলাম ধাপে ধাপে ২২ হাজার টাকায় পৌঁছে যায়! শেষ পর্যন্ত কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এই ডিমটি কিনে নেন।



ডিমের নিলাম শেষ হতেই আরেক মুসল্লির দান করা একটি লেবু উঠানো হয় নিলামে। এই লেবু ঘিরেও মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। একপর্যায়ে এর দাম ১,৫০০ টাকায় গিয়ে পৌঁছে। লেবুটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী আলতাফ মিয়া।



নিলাম অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মসজিদের উন্নয়নের জন্য এই ধরনের আয়োজনকে অনেকে স্বাগত জানান। পুরো আয়োজন শেষে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ সবার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।