সবুজ প্রান্ত
১৫ মার্চ ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদয়ে জকিগঞ্জ সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: কবি কালাম আজাদ

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই সংগঠন যে সেবা কার্যক্রম পরিচালনা করছে, তা আমাদের সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে। আমি আশা করি, ভবিষ্যতে এ সংগঠন আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে। তিনি হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৪ মার্চ) নগরীর বন্দরবাজারস্থ একটি আন্তর্জাতিক হোটেলের কনফারেন্স হলে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের উদ্যোগে সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, রাজনীতিবিদ, তরুন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি হাফিজ শাহিদুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ এর উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী ভিপি, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী, জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা মাওলানা মুখলিসুর রহমান, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল আবদুল ওয়াদুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ হান্নান, ইছামতি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, সিলেট জেলা যুব দলের সহ সভাপতি শাহিন আহমদ, সার্ক কলেজের প্রিন্সিপাল মহি উদ্দিন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট কম্বাইন্ড রোটারি ক্লাবের সহ-সেক্রেটারী ডাক্তার মুস্তফা আহমদ আজাদ, জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি হাবিবুর রহমান মাসরুর, জকিগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, একাত্তর টেলিভিশন সিলেটের প্রতিনিধি হুসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ একতা ফোরামের সহ সভাপতি ডাক্তার শাহিদুর রাহমান, সাউথ এশিয়ান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইকবাল, এডভোকেট মোস্তাক আহমদ, মারকাজুত তাকওয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জামিল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব জকিগঞ্জের দায়িত্বশীলবৃন্দ। সবশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১০

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১১

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১২

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৩

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৪

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৫

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৬

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৭

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৯

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।