সবুজ প্রান্ত
২ মার্চ ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে এক ব্যক্তির চোখ উপড়ে ফেলল স্থানীয়রা

ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামের এক ব্যক্তির দুই চোখ তুলে ফেলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে স্থানীয়রা তাকে আটক করে হাত-পা ভেঙে এবং চোখ তুলে ফেলে। গ্রামপুলিশ পরে তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।

মিন্টিজ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিডু চোরার ছেলে। তার বাবা ছিডু বেশ কিছু বছর আগে কারাগারে মারা যান। গ্রামবাসীদের দাবি, মিন্টিজ চোর চক্রের সরদার হিসেবে এলাকায় পরিচিত। সম্প্রতি, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরির ঘটনা ঘটেছে, এবং মিন্টিজের নাম এগুলোতে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, আজ সকালে মিন্টিজকে তার নিজের বাড়িতে দেখে তাকে ধাওয়া করা হয়। পরে, গ্রামবাসীরা তাকে জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করে এবং বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে গিয়ে মারধর করেন। সেখানে তার হাত-পা ভেঙে এবং চোখ দুটি চাকু দিয়ে খুঁচিয়ে তুলে ফেলা হয়।

মিন্টিজের স্ত্রী, ফাতেমা বেগম অভিযোগ করেছেন যে, স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে ছাত্রদল নেতা মো. সাকিব ও তার দলবল এই ঘটনায় জড়িত। তিনি বলেন, “বাড়ি থেকে ধাওয়া করে তাকে ধরে আনা হয় এবং পিটিয়ে চোখ তুলে ফেলা হয়।”

অন্যদিকে, ছাত্রদল নেতা মো. সাকিব বলেন, মিন্টিজ একজন পেশাদার চোর এবং চোর চক্রের নেতা, যার জন্য স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়েছেন।

চরফ্যাসন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন জানান, মিন্টিজের হাত-পা ভেঙে এবং চোখ দুটি তুলে ফেলা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।