সবুজ প্রান্ত
৩০ মার্চ ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের আটগ্রামে সড়ক দূর্ঘটনায় রিক্সা চালক নিহত

জকিগঞ্জ প্রতিনিধি  :: সিলেটের জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় আবুল কালাম (৪৫) নামের ১ রিক্সা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রামের নওয়াগ্রাম রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার দিঘিরপার ইউনিয়নের পশ্চিম রাজপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭ টার দিকে স্থানীয় সড়কের বাজার থেকে যাত্রী নিয়ে মিশুক চালক আবুল কালাম নওয়াগ্রাম যাচ্ছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে মিশুক চালক নওয়াগ্রাম ফাঁড়ি রাস্তায় প্রবেশ করার সময় পেছন থেকে জকিগঞ্জগামী একটি নোহা গাড়ি মিশুক গাড়িকে ধাক্কা দিলে অটোরিকশা উল্টে চালক গুরুতর আহত ও দুইজন যাত্রী কিছুটা আহত হন। এ সময় নোহা গাড়িটি জকিগঞ্জের দিকে দ্রুত চলে গেলে এলাকার লোকজন চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সড়কের বাজারে নিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় ফার্মেসির চিকিৎসকরা তাকে সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত চালকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। অভিযুক্ত নোহা গাড়ি ও চালকের কোন তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইছামতি কলেজ তালামীযের মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট আলিয়া মাদরাসা মাঠ থেকে কিশোর নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রীপুর বাজারে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া, দুহাত তুলে মোনাজাতে আনিসুল হক

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুসাগের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার নিন্দা

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৫, দুই শিক্ষক গ্রেফতার

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

১১

একই ইউনিয়নের তিন প্রার্থী মাঠে—সুনামগঞ্জ-৫ আসনে নতুন সমীকরণ

১২

জকিগঞ্জে ডাকাত আলী হোসেন গ্রেফতার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৩

দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ: আনিসুল হক

১৪

জকিগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

১৫

লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচিত অনুষ্ঠিত

১৬

ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

১৭

আজকের স্বর্ণের দাম: ১১ ডিসেম্বর ২০২৫

১৮

জকিগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক ; ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৯

তাহিরপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

২০