সবুজ প্রান্ত
৮ মার্চ ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ : অধিকার, সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকার

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এ বছরের প্রতিপাদ্য “অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন”, যা নারীর সমঅধিকার, ক্ষমতায়ন এবং উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করছে। বিশ্বব্যাপী এ দিনটি নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে, বাংলাদেশও পিছিয়ে নেই।

রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে সভা-সেমিনার, শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীর সম্ভাবনাকে উৎপাদনমুখী কাজে যুক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। বাংলাদেশের নারীরা শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ রাখছেন। নারীদের অবদানকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর পর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারী অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে দিনটি উদযাপিত হচ্ছে।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে আরও উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা অনস্বীকার্য। তিনি স্মরণ করেন, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে ছিলেন। লাখো ছাত্রী রাস্তায় নেমে দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, অনেকেই শাহাদাতবরণ করেছেন। তিনি তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং সকল জুলাই যোদ্ধার প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১০

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১১

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১২

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৩

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৪

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৫

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৬

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৭

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৮

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৯

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।