সবুজ প্রান্ত
১ মার্চ ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামাদানের আগমনে জকিগঞ্জে তালামীযের স্বাগত মিছিল

শিক্ষার্থীদের সহিহ তেলাওয়াত চর্চায় দারুল কিরাতে ভর্তি হওয়ার আহবান’

জকিগঞ্জ প্রতিনিধি :
মাহে রামাদানের আগমনে জকিগঞ্জে আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা সংলগ্ন আলমনগর মসজিদ প্রাঙ্গন হতে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম এ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি মো. কবির আহমদ ও উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জ এর সাধারণ সম্পাদক মাও. আলী হোসেন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো. আলিম উদ্দিন,  ইছামতী ডিগ্রি কলেজ তালামীযের সাবেক সভাপতি হাছিব তাপাদার, জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের সাবেক সভাপতি মাজেদ আহমদ, উপজেলা তালামীযের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম। 
পথসভায় বক্তারা বলেন, মাহে রামাদানে মুসলিম উম্মাহ সাওম পালনের পাশাপাশি রাব্বে কারীমের নৈকট্য লাভের জন্য বিভিন্ন বিভিন্ন  ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। বিশেষত কুরআন নাযিলের মাস হিসেবে বিশ্বের আনাচে কানাচের জনসাধারণ পবিত্র কুরআনুল কারিমের শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানে দিনাতিপাত করে। কুরআনুল কারিমের এই খিদমাতে বিশ্বব্যাপী নজির স্থাপন করছে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের উচিত রামাদানে এই সুযোগ কাজে লাগিয়ে সহিহ শুদ্ধভাবে কালামুল্লাহ শরিফ তিলাওয়াত শিখতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন শাখায় ভর্তি হওয়া। 
এসময়ে বক্তাগণ আরও বলেন যে, জকিগঞ্জ উপজেলা ইসলামি মূল্যবোধ সম্পন্ন একটি অঞ্চল। এই অঞ্চলের সাধারণের ইবাদত বন্দেগিতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্যে আমরা জকিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, পবিত্র মাহে রামাদানে যেন সেহরি-ইফতার ও তারাবির সময় এই অঞ্চল সম্পূর্ণ লোডশেডিং মুক্ত থাকে। বক্তারা এসময় মাহে রামাদানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে আহবান জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।