সবুজ প্রান্ত
৯ মার্চ ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসে সূরার সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, আমরা দীর্ঘদিন পরে মিলনমেলা ও ইফতার মাহফিলে শরীক হতে পারলাম। রোজার ব্যাপারে আমার কথা বলার নেই। এটা তাকওয়ার মাস। আমরা তাকওয়া অর্জন করব। কোরআন এমন একটি কিতাব, এর মধ্যে কোন সন্দেহ নেই। সেটা হেদায়েতের প্রতীক। মত্তাকিদের হাসরের দিন আমি মেহমান হিসেবে উপস্থিত হব। আমরা সেই মত্তাকি হওয়ার চেষ্টা করি। বাংলার ভূ-খন্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। যাতে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে এখানকার মানুষের শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি রবিবার (৯ মার্চ) বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মতিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্ঠার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, আফ্রিকা প্রবাসী আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর আনহার আহমদ, বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, আব্দুল মুকসিদ আক্তার, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের আমীর তামিম আহমদ, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দশঘর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু, ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ পৌর সভাপতি আবু তাহের, পশ্চিম শাখার সভাপতি হোসাইন আহমদ।

ইফতার পূর্ব আলোচনা সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া ও ইসলামী সংগীত পরিবেশন করেন জসিম উদ্দিন কাওছার। এদিকে বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।