সবুজ প্রান্ত
২৩ মার্চ ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিল

খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরীক হতে হবে : মাওলানা আহমদ বিলাল

জকিগঞ্জ প্রতিনিধি :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোনের পরিচালক মাওলানা আহমদ বিলাল বলেছেন, খেলাফত মজলিস চায় সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ বিনর্মাণ করতে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। তিনি আরো বলেন পতিত সৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো শেখ হাসিনা সফল হবেন না। মাওলানা আহমদ বিলাল শনিবার (২১ রামাদান) বিকেলে জকিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত “তাকওয়া ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছাব্বির-এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুস হানিফ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা কফিলুজ্জামান কফিল।
উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ জালালের যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সহ-সভাপতি সামছুল ইসলাম  রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ, শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মিনহাজুল হক রিফাত প্রমূখ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সারওয়ার হোসাইন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম। উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামির আমীর আবু রুশদ মোহাম্মদ ইকবাল, পৌর আল-ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, সাংবাদিক আব্দুশ শহীদ শাকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সহ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।