সবুজ প্রান্ত
১০ মার্চ ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে দশঘর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াসপত্নী লুনা বলেন, “আমাদের প্রথম প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের কাছে গুম হওয়া নেতা-কর্মীদের ফেরত পাওয়া। কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো এ বিষয়ে সরকারের কোনো স্পষ্ট অবস্থান দেখতে পাইনি। যদিও গুম কমিশন গঠন করা হয়েছে, সেখানে আমরা অভিযোগও দাখিল করেছি। কিন্তু এটি কোনো একক ব্যক্তির অভিযোগ নয়, বরং একটি জাতীয় ইস্যু। আমরা কমিশনের কাছ থেকে গুমের বিষয়ে কার্যকর কোনো তদন্ত বা অনুসন্ধান প্রত্যক্ষ করছি না।”

তিনি আরও বলেন, “সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, যাতে গণতন্ত্র ফিরে আসে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কেউ বলছেন আগে স্থানীয় নির্বাচন, আবার কেউ বলছেন বিচার শেষ হওয়ার পর নির্বাচন হবে। কিন্তু বিচার একটি আইনি প্রক্রিয়া, যা দীর্ঘ সময় নিতে পারে। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া উচিত।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে লুনা বলেন, “নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। যদি মনে করেন আওয়ামী লীগ মাঠে নেই, তাই সহজেই জয়ী হবো—এটি ভুল ধারণা। আমাদের প্রতিপক্ষ শক্তিশালী, তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের কাছে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে হবে।”

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা তাজুল ইসলাম ও আরিফ মিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, জেলা যুবদলের সদস্য ইমাম উদ্দিন।

এছাড়াও সভায় বক্তব্য দেন বিএনপি নেতা তজমুল আলী, যুবদল নেতা রফু মিয়া ও দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া। স্পেনের বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান আহমদের অর্থায়নে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১০

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১১

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১২

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৩

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৪

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৫

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৬

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৭

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৮

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৯

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।