সবুজ প্রান্ত
১৮ মার্চ ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় দলে ফাহমেদুলের অভিষেক অনিশ্চিত, ফিরে গেলেন ইতালিতে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন প্রতিভা হিসেবে যে নামটি আলোচনায় ছিল, তিনি ফাহমেদুল ইসলাম। ইতালিতে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলার সৌদি আরবে দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছিলেন। তাকে ঘিরে ছিল অনেক প্রত্যাশা। তবে শেষ মুহূর্তে বদলে গেল চিত্র।

অনেকেই ভেবেছিলেন, জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাবে ঢাকার মাটিতে। কিন্তু সে সম্ভাবনা আপাতত নেই। ক্যাম্প শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও ফাহমেদুল ফিরে গেছেন ইতালিতে।

দলের সঙ্গে তার ঢাকায় ফেরার কথা থাকলেও সেটি হয়নি। আজ সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল দেশে ফিরেছে, কিন্তু সেই দলে ছিলেন না ফাহমেদুল। এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না।’

দল ঘোষণার সময় কোচ হাভিয়ের কাবরেরা ফাহমেদুলকে নিয়ে আশাবাদী ছিলেন। ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর সঙ্গে তার নামও ছিল দলের পরিকল্পনায়। কিন্তু সৌদি ক্যাম্প শেষে তার ঢাকায় না ফেরাটা ইঙ্গিত দেয় যে, জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এখনই তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি।

বর্তমানে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেটি এখনো স্পষ্ট নয়। তবে বাংলাদেশের জার্সিতে তাকে দেখার অপেক্ষাটা কিছুটা দীর্ঘ হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।