সবুজ প্রান্ত
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে শুরু হচ্ছে সেরা হাফেজের প্রতিযোগিতা ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫’। প্রতিযোগিতাটি আয়োজন করছে বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম। এই আয়োজনটি প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বনাথ মডেল মসজিদের হলরুমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, দশপাইকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, জামেয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি কামাল মুন্না এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হযরত শাহাজালাল রহ. দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফেজিয়া মাদ্রাসার বোর্ডিং সুপার হাফেজ সুজন মিয়া, মিয়ার বাজার হযরত শাহচান্দ শাহকালু ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আকমল হোসেন শাকুর, বিশ্বনাথনিউজের স্টাফ রিপোর্টার নুর উদ্দিন এবং সমুজ আহমদ সায়মন। এছাড়াও ছিলেন বিশ্বনাথনিউজ রিডার্চ ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সুবাহদার।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, জন্মসূত্রে বিশ্বনাথের বাসিন্দা এবং সর্বোচ্চ ২০ বছর বয়সী পূর্ণাঙ্গ কুরআনের হাফেজগণ এতে অংশ নিতে পারবেন। আগামি ৮ এপ্রিল থেকে ইউনিয়নভিত্তিক বাছাই পর্ব শুরু হবে। প্রতিটি ইউনিয়ন থেকে বাছাইকৃত শীর্ষ ৩ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল-এ অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিজয়ী হবেন বিশ্বনাথ সেরা হাফেজ এবং পুরস্কার হিসেবে পাবেন নগদ ৫০ হাজার টাকা। দ্বিতীয় স্থানধারী প্রতিযোগী পাবেন ২৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানধারী হাফেজের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা পুরস্কার। ফাইনালে অংশগ্রহণকারী বাকি প্রতিযোগীদের জন্য থাকবে বিশেষ সম্মাননা পুরস্কার। এছাড়া বাছাই ও চূড়ান্ত পর্বে অংশ নেওয়া প্রতিযোগীদের জন্য যাতায়াত খরচও প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র বিতরণ শুরু হবে ৫ মার্চ এবং শেষ হবে ২৫ মার্চ। আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার ঠিকানা হচ্ছে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারে অবস্থিত হাজী ইন্তাজ আলী মার্কেটের নিচতলায় থাকা বিশ্বনাথনিউজের অস্থায়ী অফিস। প্রয়োজনে যোগাযোগ করা যাবে এই নম্বরগুলোতে: ০১৭১৭-৯৩০৭৯৫, ০১৭৩১-৮৭৫৪১২, ০১৭১৯-৪২৪৮৫২, ০১৭৪৬-২৮৭৭২২।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডাপ্রবাসী বেশ কয়েকজন দানবীর। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিসবাহ উদ্দিন, মকরম আলী আফরোজ, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি, আব্দুর রহিম রঞ্জু, বখতিয়ার খান, ফ্রান্স প্রবাসী লুৎফুর রহমান, কানাডা প্রবাসী এমআর আজিজ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সুফান ফারুক, আজম খান, আবুল হোসেন মামুন, আজিজুর রহমান রুমেল, আমিনুর রহমান আমিন, আব্দুল কুদ্দুস, হাসিনুজ্জামান নুরু এবং হাবিবুর রহমান।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্রতিযোগিতা বিশ্বনাথের তরুণ হাফেজদের উৎসাহিত করবে এবং কুরআন শিক্ষার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।