সবুজ প্রান্ত
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ

শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৮ ফেব্রæয়ারী) মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইব্রাহিম কার্দী বলেছেন, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বিগত ১৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মকে রাজনীতিবিমুখ করা হয়েছে। আগামী দিনে বাংলাদেশে বিএনপির ছাত্র সংগঠন হবে সুসংগঠিত। আমরা একটি আন্দোলনের সফল হয়েছি শেখ হাসিনার পতন হয়েছে।

তিনি আরও বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছেন এখন তাদের মূল্যায়ন করার সময়। বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সকল লড়াই সংগ্রামে ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে থাকবে বলে সকল নেতাকর্মীকে তিনি সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম সুহেদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তামিম, তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা। এসময় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।