সবুজ প্রান্ত
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে তালামীযের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জকিগঞ্জ প্রতিনিধি :: মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা.) কে নিয়ে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের কুরুচিপূর্ণ নোংরা কবিতা প্রকাশের প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়া।

বুধবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলা ও পৌর তালামীযের যৌথ উদ্যোগে জকিগঞ্জ পৌর শহরের কেছরী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক কুলাঙ্গার রাখাল রাহাকে পাঠ্যপুস্তক পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। এমন বিকৃত মস্তিষ্ক কীটের সুপারিশের ভিত্তিতে যদি পাঠ্যপুস্তক পরিমার্জন করা হয় তাহলে জাতির ভবিষ্যত অন্ধকার। শিগগির এই সুপারিশমালা বাতিল করে বিজ্ঞ ও ধর্মী মূল্যবোধ সম্পন্ন শিক্ষাবিদের কাছে দায়িত্ব ন্যস্ত করতে হবে।
অপর কুলাঙ্গার সোহেল হাসান গালিবকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে বসানো হয়েছে। যেখান থেকে বিসিএস শিক্ষা ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয়। তার মতো নোংরা মস্তিষ্কের ট্রেইনার যদি শিক্ষা ক্যাডারদের প্রশিক্ষণে সংশ্লিষ্ট থাকে তাতেও দেশের শিক্ষা ব্যবস্থায় রুচিহীনতা ও ধর্মবিদ্বেষ ছড়িয়ে যাবে।
এসময় বক্তারা অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের দাবি জানান। কুরআন ও সুন্নাহের আলোকে আল্লাহ ও রাসূল অবমাননার সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।পাশাপাশি যোগ্য ও বিজ্ঞ ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাবিদদের দ্বারা পাঠ্যপুস্তক পরিমার্জনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, সংগঠনের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সাবেক জিএস মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আবু ছায়িদ মো: আশিক,জকিগঞ্জ পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ,লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ এর সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস,জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত,আলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক ভিপি মাহতাব আহমদ, জকিগঞ্জ পৌর সভাপতি কামরুল ইসলাম,  উপজেলা,সহ সভাপতি ছাদিক আহমদ,পৌর সাধারণ সম্পাদক দিলশাদ আনোয়ার, উপজেলা সহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাব্বির, সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক আহমদুল হক সহ উপজেলা ও পৌর তালামীয ও আল ইসলাহর অসংখ্য দায়িত্বশীল বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।