সবুজ প্রান্ত
২১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শতদল এন্টারপ্রাইজের আনন্দ ভ্রমণ

জকিগঞ্জ প্রতিনিধি :

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শতদল এন্টারপ্রাইজের সৌজন্যে এক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯ টার সময় জকিগঞ্জের থানাবাজার থেকে বিভিন্ন মহলের সুধীজন ও শতদল এন্টারপ্রাইজের বিভিন্ন গ্রুপের কর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। সকাল সাড়ে এগারোটায় ফেঞ্চুগঞ্জ রোডের সোনারগাঁও আবাসিক এলাকার “পিচ্চির দোকান” গিয়ে সবাইকে নিয়ে সকালের নাস্তা করে পবিত্র জুমার নামাজ দরগাহ-এ হযরত শাহজালাল মসজিদে আদায় করা হয়। পরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পীরেরবাজার শাহ সুন্দর (রহ)-এর মাজার সংলগ্ন “লেক্সাস গার্ডেন” গিয়ে পৌছে শতদল এন্টারপ্রাইজের ট্যুরের বহর। লেক্সাস গার্ডেনে পৌছে দুপুরের খাবার গ্রহন করে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শতদল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম মহিউদ্দিন ডালিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এনজিও সংস্থা শতদলের সভাপতি তুতিউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান খান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইসলামি ব্যাংক জকিগঞ্জ উপশাখার সিনিয়র অফিসার হাসান আহমদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।
উপস্থিত ছিলেন সিলেটের মেজরটিলার বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী আহমেদ শিবলু, অলটাইম সি গ্রুপের বিক্রয় প্রতিনিধি সাগর দাস, শতদল এন্টারপ্রাইজের বিক্রয় সহযোগী সোহল আহমদ, আব্দুল করিম খান, রুবেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, মাহিন আহমদ, আবু তাহের রুমন, রেদোয়ান আহমদ, আবু সাইদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।