সবুজ প্রান্ত
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে কেক কেটে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত ও পরে কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক শ্লোগান সামনে রেখে দৈনিক যুগান্তর আজ গণমানুষের পত্রিকায় রুপান্তরিত হয়েছে। পত্রিকাটি দীর্ঘ পঁচিশ বছর ধরে সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দৈনিক যুগান্তর যে সাহসী ভুমিকা পালন করেছে, এতে তারা প্রমাণ করেছে আসলেই সত্যের সন্ধানে নির্ভীক এই পত্রিকাটি। আগামী দিনেও পত্রিকাটি নিজের গুনগতমান অক্ষুণ্ণ রেখে এভাবেই মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে।

দৈনিক যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর সভাপতিত্বে জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বার (সেবা), বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি মুমিন খান মুন্না, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, প্রকৌশলী আবু সাঈদ, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী ওয়াদুদ আহমদ রাসেল, ক্রিড়ানুরাগী কয়েছ শিকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য আব্দুছ সালাম মুন্না, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদ, কোষাধ্যক্ষ আব্দুছ সালাম, সদস্য সালেহ আহমদ সাকি, রোহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১১

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১২

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৩

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৪

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৫

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৬

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৭

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৮

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৯

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।