সবুজ প্রান্ত
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কৃতিমনা মানুষ কখনোই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকতে পারে না

জকিগঞ্জের আটগ্রাম লতিফিয়া একাডেমিতে তামাদ্দুনিক মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি ::জকিগঞ্জের আটগ্রাম লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমীতে বার্ষিক ক্রীড়া সপ্তাহ উপলক্ষে পুরস্কার প্রদান ও তামাদ্দুন মাহফিলে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। সংস্কৃতিমনা মানুষ কখনোই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকতে পারে না। প্রতিভা বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সাথে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার স্কুলের কনফারেন্স হলে তামাদ্দুনিক মাহফিলে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে চব্বিশের জুলাই বিপ্লব নিয়ে দুপক্ষের মধ্যে চমৎকার মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতা সবার নজর কেড়েছে।

স্কুলের অধ্যক্ষ ইয়াহইয়া আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ তানভীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত তামাদ্দুনিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ।

বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাকিলা ইয়াসমিন সুন্নাহর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সুজন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জবরুল ইসলাম। সাংবাদিক আহমদ হোসাইন আইমান, ময়জুল হক তালুকদার, মাহতাবুর রহমান প্রমুখ।

অনুষ্টানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা ২০টি ইভেন্টে আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিলেন নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, শিব্বির আহমদ, হারুনুর রশীদ, মৃনাল কান্ত দাস, ইমরান হোসাইন, জাহিদ হাসান, আব্দুল মুকিত, কাওছার হোসাইন, আহমদ আল মায়রুফ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১০

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১১

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১২

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৩

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৪

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৫

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৬

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৭

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৮

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৯

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।