সবুজ প্রান্ত
১৩ জানুয়ারী ২০২৫, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ১ম ইমরান আহমদ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ‘১ম ইমরান আহমদ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা মো. তছির আলীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য সচিব সুন্দর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আছকির আলী।

বক্তব্যে তিনি বলেন, ‘এম ইলিয়াস আলীর যে স্বপ্ন-আশা ছিল বা আছে, এই সিলেটের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং উন্নয়ন উপহার দেওয়ার, সেটা এখনও অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে। কখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সুযোগ দেন, বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ তথা সিলেটকে একটি আন্তর্জাতিক মানের জনপদ হিসেবে গড়ে তোলার ইলিয়াস আলীর যে প্রচেষ্টা, সেটা অব্যাহত রাখব। খেলাধুলার মান উন্নত করতে এতদঞ্চলে আন্তর্জাতিক মানের দুটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আমাদের আছে, যদি আমরা সুযোগ পাই।’

এম আছকির আলী আরও বলেন, ‘সকলের কাছে আমি একটি মানবিক আবেদন করছি, ইলিয়াস আলী আপনাদেরই সন্তান, আপনাদেরই অতি আপনজন। তিনি নিখোঁজ রয়েছেন। আমাদের মাঝে অনুপস্থিত রয়েছেন। আপনাদের প্রিয় সন্তান ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য প্রতিনিয়ত দোয়া চালিয়ে যাবেন। যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর মেহেরবানির মাধ্যমে আপনাদের প্রিয় সন্তানকে সকলের মাঝে ফিরিয়ে দেন। আমি আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা রেখে বলছি, আপনাদের ইলিয়াস আলী একদিন ফিরে আসবেন—ইনশাআল্লাহ। ইলিয়াস আলীকে নিয়ে অনেক প্রোপাগাণ্ডা-লেখালেখি চলছে, আপনারা এসবে কান দেবেন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ইমরান আহমদ ফুটবল টুর্নামেন্টের প্রবর্তক, যুক্তরাজ্য প্রবাসী ইমরান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক সৌরভ আহমদ লাকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিশ্বনাথ পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে সিলেট সদরের হিমু ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে হারিয়ে বিজয়ী হয় স্থানীয় লালটেক গ্রামের ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন আমিনুর রশীদ আমিন। তাকে সহযোগিতা করেন তাওহিদ আহমদ ও কবির উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।