সবুজ প্রান্ত
১০ ডিসেম্বর ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি থেকে পদত্যাগের ঢেউ: নেতৃত্ব কি প্রশ্নবিদ্ধ?

সিলেটের নবগঠিত   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি থেকে ছয়জন সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন। এ ঘটনাটি সংগঠনটির অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গেল ৫ ডিসেম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল ২৭২ সদস্যের সিলেট জেলা কমিটির অনুমোদন দেন। তবে, অনুমোদনের কিছুদিনের মধ্যেই পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে পদত্যাগকারীরা জানিয়েছেন, দেশের উন্নয়ন ও জনগণের ঐক্যে ভূমিকা রাখতে হলে পদ-পদবী নয়, বরং নিজ নিজ অবস্থান থেকেই কাজ করা সম্ভব।

পদত্যাগকারীরা ফেসবুকে প্রকাশিত এক পোস্টে বলেন, “দেশের বিপ্লবে সব শ্রেণি-পেশার মানুষ অবদান রেখেছে। তবে, এমন কমিটির কারণে জনগণের ঐক্যে ভাঙন ধরতে পারে। আমাদের মতে, নিজের পরিবার ও দেশের জন্য ভালো কিছু করতে হলে আনুষ্ঠানিক পদ-পদবীর প্রয়োজন নেই।”

পদত্যাগকারী ছয় সদস্য হলেন-  আব্দুল গাফফার আফজল, শেখ উসমান ফারুক, আরিফ আহমেদ চৌধুরী,ফাহিমুজ্জান, তৌসিফ আহমেদ চৌধুরী,এবং অমিত হাসান।

সংগঠনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন এই বিষয়ে বলেন, “এটি স্বাভাবিক ঘটনা। হয়তো তারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী নয়। প্রত্যেকেরই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।”

তবে তিনি আরও জানান, “কমিটির সদস্যদের নাম স্থানীয় প্রতিনিধির মাধ্যমে পাঠানো হয়েছে। হয়তো নাম যাচাই না করেই পাঠানো হয়েছিল, যা এই সমস্যার কারণ হতে পারে।”

এই পদত্যাগের ঘটনা সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে। সঠিক যাচাই-বাছাই ছাড়াই সদস্য অন্তর্ভুক্তির কারণে এমন ঘটনা আরও ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটে জেলা কমিটি কীভাবে এই সংকট কাটিয়ে উঠবে এবং নতুন নেতৃত্ব গঠন করবে, সেটি এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।