সবুজ প্রান্ত
২০ মে ২০২২, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ১০ টি স্থানে বাঁধ ভাঙ্গা, পানি বন্দি লাখো মানুষ : তীব্র বিশুদ্ধ পানির সংকট

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::

সিলেটের জকিগঞ্জের বারঠাকুরি ইউনিয়নের আমলশীদে বরাক-সুরমা-কুশিয়াযারা তিন নদীর মোহনায় কুশিয়ারা নদীর তীব্র স্রোতের কারণে বৃহস্পতিবার গত সাড়ে ১২টায় বেড়িবাঁধ ভেঙে নতুনকরে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়। এই নিয়ে মোট ১০টি স্থানে সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে লোকালয়ে পানি ঢুকছে।
বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসীন মর্তুজা চৌধুরী বেড়িবাঁধ ভাঙার খবর এলাকায় প্রচার করেন। বাঁধ ভাঙার সাথে সাথে আমলশীদ, পিল্লাকান্দি, বারঠাকুরী, খাসিরচক, বারোগাত্তা ও সোনাসার এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়।
বিগত দিনের সকল বন্যা থেকে এবারের বন্যা জকিগঞ্জে ভয়াবহ রুপ নিয়েছে। বন্যার কারনে গ্রামীন সকল রাস্তা চলার অনুপযোগী হয়ে পড়েছে। সিলেট-জকিগঞ্জ সড়কটিও গাড়ী চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সবচেয়ে বানভাসি মানুষ এই মুহুর্তে তীব্র বিশুদ্ধ পানির সংকটে পড়ছে। কারণ বন্যার কারনে পুকুর, জলাশয় ও সব ধরনের নলকুপ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংকটের কারনে অনেক গ্রামে মানুষের ফ্রীজের খাবার পচে নষ্ট হচ্ছে।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও পল্লব হোম দাস জানান, উপজেলার বারহাল ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ এলাকা বন্যা কবলিত। বাকি ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকা এখন বন্যায় আক্রান্ত। প্রায় ১০০টি গ্রামের লাখো মানুষ এখন পানি বন্দী। বারহাল ইউনিয়নের শরীফাবাদ, নূরনগর, উত্তর খিলোগ্রাম, নোয়াগ্রাম, কচুয়া, চক, বারকুলি গ্রামে এবং মানিকপুর ইউনিয়নের বাল্লাগ্রামে সুরমার ডাইক ভেঙে গেছে। বন্যার্তদের জন্য ২৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুই দফায় ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ১ লাখ টাকার শুকনো খাবার বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। আউশ ফসল, সবজি, ফিশারী-পুকুরের মাছ, গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, জকিগঞ্জের এই ভয়াবহ বন্যার প্রভাবে সুরমা-কুশিয়ারার তীরবর্তী ভাটি এলাকা বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে পানি বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।