সবুজ প্রান্ত
৩১ জুলাই ২০১৯, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রুল

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::: 
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মরত সহকারী শিক্ষকদেরকে কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শূন্য পদে নিয়োগ দিতে সরকারের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন।

বরগুনা জেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৭১২ জন সদস্যের দায়ের করা রিট আবেদনে এই রুল জারি করা হয়েছে। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, সংস্থাপন সচিব, শিক্ষা সচিব, যুব ও ক্রীড়া সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানী করেন সুপ্রিম কোর্ট এর আইনজীবী ব্যারিস্টার অরুণাভ দাশ শুভ্র।

জানা যায়, ২০১০ সালের ৬ মে দুপুরে বরগুনা সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারজনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধন করেন।

বিগত ২০১৪ সালের ৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি শিক্ষক পুল নীতিমালা ২০১৪” জারি করে। এতে বলা হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলভুক্ত শিক্ষক ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যরা অগ্রাধিকার পাবেন। ওই সময় তাদের সমপর্যায়ের স্বীকৃতি দেয়া হয়।

এর মধ্যে পুলভুক্ত শিক্ষকরা হইকোর্টে রিট দায়ের করলে তাদের শিক্ষক পদে নিয়োগের বিষয়টি সরকার বাস্তবায়ন করে। কিন্তু ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যসরা উপেক্ষিত রয়ে যান। তারা বিদ্যমান শূন্য পদে নিয়োগ না পাওয়ায় এই রীট দায়ের করেন।

রীট আবেদনকারীদের পক্ষে মাহমুদুল বারী রনি বলেন, আজ আমরা অনেক খুশি, আরও খুশি হবো যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল সার্ভিসকে স্থায়ীকরণের মাধ্যমে ঘরে ঘরে চাকরি দেয়ার ওয়াদা পূরণ করেন। তিনি আমাদের মমতাময়ী মা, আমরা তার সন্তানের মতো। আমার বিশ্বাস তিনি আমাদের বিমুখ করবেন না।

রিট আবেদন কারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার অরুণাভ দাশ শুভ্র বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় পুলভুক্ত শিক্ষকদের মতো ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যদের সমপর্যায়ের স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু নিয়োগের ক্ষেত্রে পুলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেয়া হলেও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির চাকরীজীবীদের সহকারী শিক্ষক হিসাবে শূন্য পদে নিয়োগ দেয়া হয়নি। এটা বৈষম্যমূলক, বে-আইনী এবং আবেদনকারীদের আইনগত প্রত্যাশার পরিপন্থী। তাই মহামান্য আদালত আজ রিটের প্রাথমিক শুনানির পরিশেষে রুল জারি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১০

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১১

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১২

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৩

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৪

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৫

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৬

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৭

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৮

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।