সবুজ প্রান্ত
৪ জানুয়ারী ২০১২, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমস্যা

জকিগঞ্জের রারাই গ্রাম
স্বাধীনতা ৪০ বছর পরও বিদ্যুৎ জোটেনি
জুবায়ের আহমদ
সত্তর বছেরর বৃদ্ধ কুঠন মিয়ার আপসোস জীবনের পুরো সময় টুকুই কেরসিন আর হারিকেন বাতি দিয়ে চালালেন। বিদ্যুতের আলো আর তার ভাগ্যে জুটলনা। একই আপসোস মাও. আব্দুল কাদির ও আরব আলীর। এরা সকলেই জকিগঞ্জ ইউনিয়নের রারাই গ্রামের বাসিন্দা। গ্রামের প্রায় ৪শত মানুষ বিদ্যুতের সুবিধা থেকে এখনো বঞ্চিত। অতচ এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে বিদ্যুতের মেইন লাইন। দেশ স্বাধীনের ৪০ বছর পার হলেও গ্রামবাসী এখনো বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। সামান্য আলোর আশায় ধরনা দিয়েছেন বিদ্যুৎ অফিসসহ জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যাক্তিদের দ্বারে দ্বারে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। সীমান্তবর্তী জনপদের এ গ্রামটি যোগাযোগ শিক্ষায় দীক্ষায় এগিয়ে থাকলেও স্বাধীনতার ৪০বছর ধরে আছেন অন্ধকারে। যেখানে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে ম্লান করছেন বলে জানিয়েছেন গ্রামবাসী। গত জোট সরকারের আমলের এমপি জামাত নেতা ফরিদ চৌধুরী বলেছিলেন জকিগঞ্জ উপজেলায় যদি এক কিলো মিটার বিদ্যুতের কাজ বরাদ্ধ হয় তবে তা হবে রারাই গ্রামে।   কিন্তু দেখা গেলো জকিগঞ্জের অনেক স্থানে বিদ্যুৎ পেলেও রারাই গ্রামের কোন খবর নেই। গ্রাম বাসীর এ দাবীটি আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। 
ইউপি সদস্য বেলাল আহমদ রানা জানান, গ্রামে বিদ্যুতের অপেক্ষা করে অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। দুঃখ জনক হলেও সত্য তাদের সন্তানেরা আজও সন্দিহান এ দাবীর বাস্তবায়ন নিয়ে। 
গ্রামের লোকজন বিদ্যুতের খুটি কিনে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশ্য গত রমজান মাসে ডা. মাহতাব আহমদ একটি খুটি নিতে সামর্থ হয়েছেন। 
স্থানীয় ক্রীড়া সংগঠক আব্দুল গফ্ফার জানান, এ নিয়ে আমরা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। 
যুব সংগঠক এম.এ বাক্বী খালেদ জানান, ছোটবেলা থেকে শুনে আসছি, গ্রামে বিদ্যুৎ আসবে আসবে বলে কিন্তু কবে নাগাদ বিদ্যুৎ পাব তা আল্লাই ভালো জানেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে মিলেছে ইতিবাচক ফল

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা, চারটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হবিগঞ্জের আলিফের চোখে চিরতরে অন্ধত্বের আশঙ্কা: একদিকে নিন্দার ঝড়, অন্যদিকে দলীয় কর্মীদের ‘বাহবা’ পাচ্ছেন ছাত্রদল নেতা অনি

তাহিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

এখনই গোলাপগঞ্জ যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে : সিলেটে বিরোধীদলীয় চিফ হুইপ

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, জেলা ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হচ্ছে ৫ প্লাটুন বিজিবি

১০

কানাইঘাট ও ওসমানীনগরে আজ এনসিপির পদযাত্রা, আসছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

১১

হবিগঞ্জের সহিংসতার ঘটনায় উদ্বেগ, সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জমিয়তের

১২

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীনের দাফন সম্পন্ন

১৩

দোয়ারাবাজারে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৪

শাহপরাণে র‌্যাবের অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২

১৫

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

১৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

১৭

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

১৮

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

১৯

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।