সিলেটের কানাইঘাট উপজেলার ০৩ নং দিঘিরপার পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাওলানা ওমর ফারুকের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্বাটোবর ) সড়কের বাজারস্থ একটি মিলনায়তনে ইউনিয়নের জনশক্তি ও সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খানের উপস্থিতিতে কানাইঘাট উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন এই নাম ঘোষণা করেন।
এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পাওয়ার পর মাওলানা ওমর ফারুক বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনসেবার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এই লক্ষ্য অর্জনে তিনি সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।



