
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ধরমপুর গ্রামের কুদ্দুস দীর্ঘদিন ধরে রাতের আঁধারে লোকজন দিয়ে নৌকার মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। বুধবার বালু উত্তোলনের সময় চারজনকে আটক করে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম।
পরে তাঁর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চারজনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবস্থা নেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ২ লাখ টাকা।
এদিকে অভিযানের খবর পেয়ে কুদ্দুস ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, ইমন ও আলতাব আলী। তাঁরা দোয়ারাবাজার ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।