নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
১৬ জুন ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ : জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ

জকিগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও ওসি (তদন্ত) সুজন মিয়ার বিরুদ্ধে সিলেট রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু হানিফ মোহাম্মদ নায়িম স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, গত ৮ জুন জকিগঞ্জ উপজেলা সদরের সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা তালামীযের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট আলেম ও সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে।

অভিযোগ অনুযায়ী, সম্মেলনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জকিগঞ্জ থানা প্রশাসনকে ৩ জুন লিখিতভাবে অবহিত করা হয়। তবে সম্মেলনের আগের দিন ৭ জুন দিবাগত রাতে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া ও ওসি আব্দুর রাজ্জাক পৃথকভাবে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে ফোন করে সম্মেলনে উপস্থিত না হওয়ার অনুরোধ জানান। এমনকি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করার পরামর্শও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, প্রধান অতিথি এর কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে নির্ধারিত সময়েই তিনি সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্যের একপর্যায়ে প্রশাসনের এমন আচরণের বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।

তালামীয নেতাদের দাবি, ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনমনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মীরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে মন্তব্য করেন। এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীর ভাষ্য, একজন বিশিষ্ট আলেম ও সাবেক সংসদ সদস্যের প্রকাশ্য বক্তব্যের পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিন্নধর্মী অবস্থান মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে এবং পুলিশ প্রশাসনের প্রতি আস্থার সংকট তৈরি করেছে।

অভিযোগপত্রে জকিগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্ত)-এর আচরণ এবং পরবর্তী বক্তব্যের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিআইজি ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগপত্রের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জকিগঞ্জ থানায় দেওয়া অবহিতকরণপত্রের কপি এবং সংশ্লিষ্ট কললিস্ট সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আহমদুল হক।

উল্লেখ্য, গত ৮ জুন অনুষ্ঠিত উপজেলা তালামীযের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী অভিযোগ করেন যে, প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মেলনে উপস্থিত না হওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১০

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১১

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৩

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৪

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৭

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৮

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।