
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জকিগঞ্জে শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘প্রত্যাশা ফোরাম জকিগঞ্জ’। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জকিগঞ্জ পৌর এলাকায় এসব পরিবারের মধ্যে মাসব্যাপী প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর (ফুড প্যাক) প্যাকেট বিতরণ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ফুড প্যাকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় এক মাসের সম্পূর্ণ খাদ্যসামগ্রী নিশ্চিত করা হয়েছে। যাতে রমজান মাসে এই পরিবারগুলো খাবারের দুশ্চিন্তা ছাড়া ইফতার ও সেহরি সম্পন্ন করতে পারে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, অর্থ সম্পাদক কাওছার আহমদ, সহ-অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম রেজা ও মিডিয়া সম্পাদক তানিম আহমদ। এ ছাড়া সংগঠক আব্দুল হাফিজ, ইমরান আহমদ ও আবিদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ বলেন, “নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নআয়ের মানুষগুলো খুব কষ্টে আছে। তারা যেন অন্তত রমজানে স্বস্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের উদ্দেশ্য শুধু খাদ্য বিতরণ নয়, বরং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রেরণা দেওয়া।”
সংগঠনটির এই মহতি উদ্যোগের প্রশংসা করে উপস্থিত সুধীজনরা বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তবেই অসহায় মানুষের দুর্ভোগ লাঘব হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।