জকিগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের ব্যতিক্রমী আয়োজন : সবধরণের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ

AddText 01 31 08.24.01 scaled
AddText 01 31 08.24.01 scaled

জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে শিক্ষার প্রসারে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে হাজী আব্দুল হক ট্রাস্ট। ট্রাস্টের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি সনদ ও শিক্ষা উপকরণ (ব্যাগ) বিতরণ করা হয়েছে।

বৃহত্তর বীরশ্রী অঞ্চলের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে মোট ১০৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষককে সম্মাননা উপহার প্রদান করা হয়, যা শিক্ষক সমাজের মাঝে উৎসাহ ও প্রেরণা সৃষ্টি করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ঐতিহ্যবাহী গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুছ ছামাদ। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগই জাতির ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে কার্যকর পথ। প্রধান আলোচক ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আব্দুল জব্বার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিকুর রহমান পাপলু।

সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলম ও বিপক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী (ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী), পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসার জালাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা রুজিনা সামাদ, রাজনীতিবিদ আক্তার হোসেন রাজু ও কাজী সোহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী নাঈম আহমদ চৌধুরী, গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।

এছাড়া বক্তব্য দেন শিক্ষক তরুণ কুমার বিশ্বাস ও অভিভাবক আব্দুস শহীদ।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফখর উদ্দিন, পশ্চিম জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর আলম এবং জামিয়া ইমদাদুল উলুম শিঙ্গাইরকুড়ীর মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী।

বক্তারা বলেন, প্রবাসী আবুল কালাম আজাদ নিজ এলাকার শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা জকিগঞ্জে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এর আগে উপজেলায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একত্রে নিয়ে এমন বৃত্তি পরীক্ষার আয়োজন হয়নি। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে এবং শিক্ষা উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।

ট্রাস্টের সচিব মাওলানা কুতবুল আলম জানান, এবছর ট্যালেন্টপুল গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, প্রথম গ্রেডে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা এনামুল হক এবং গীতা পাঠ করেন শেরুলবাগ আইডিয়াল একাডেমির শিক্ষক সৃজন সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়ছর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, সাংবাদিক লিমন তালুকদার ও কয়েস আহমদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।