সবুজ প্রান্ত
২৩ এপ্রিল ২০২০, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ মাসে হাফিজে কুরআন হয়ে বিরল নজীর স্থাপন করল জকিগঞ্জের মেয়ে আবিদা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
মাত্র সাত মাসের প্রচেষ্টায় পবিত্র কুরআন মজীদ হিফজ সম্পন্ন করে বিরল নজীর স্থাপন করল মেধাবী কন্যা আবিদা আক্তার। সে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের লিয়াকতপুর গ্রামের কবির আহমদ ও রুমানা বেগমের বড় মেয়ে।

২০১৮ সালে স্থানীয় লিয়াকতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ব্যবসায়ী পিতার একান্ত ইচ্ছায় সিলেটের একটি মহিলা আবাসিক হিফজ মাদরাসায় তাকে ভর্তি করা হয়।

সেখানে ৩/৪ মাস অবস্থান করার পর সে বাড়িতে চলে আসে। অদম্য মেধাবী আবিদা তার পিতাকে জানায় যে, সে বাড়িতে পড়ে বেশি হিফজ করতে পারবে। এক পর্যায়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে স্থানীয় বীরশ্রী কুতুবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ জিয়াউর রহমান এর তত্ত্বাবধানে বাড়িতে নিজ উদ্যোগে শুরু হয় তার প্রচেষ্টা। মাত্র সাত মাসের মাথায় গত ২০ এপ্রিল ২০২০ পবিত্র কুরআন শরীফের হিফজ সম্পন্ন করে এই মেধাবী বালিকা।

বর্তমানে তার বয়স সাড়ে ১১ বছর। মেয়ের এই কৃতিত্বে পিতা কবির আহমদ তাঁর আশা পূর্ণ হওয়ায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং মেয়ের জন্য সকলের দোআ কামনা করেন।

হিফজের শিক্ষক হাফিজ জিয়াউর রহমান অদম্য মেধাবী ও কঠোর পরিশ্রমী এই মেয়ের প্রখর স্মৃতিশক্তি ও প্রবল আগ্রহের প্রশংসা করেন এবং তার পিতা মাতার অবদানকে উল্লেখ করেন।

হাফিজে কুরআন আবিদা আক্তার বর্তমানে সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। সে ভবিষ্যতে কুরআন-হাদিসে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।