নিজস্ব প্রতিবেদক 
১৯ নভেম্বর ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলায় ৫ মাস পর কারামুক্ত সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর



মিথ্যা মামলায় পাঁচ মাস কারাভোগের পর অবশেষে হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি গত ২৬ জুন সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ পাঁচ মাসের আইনি লড়াই শেষে আজ (১৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান।
 
 
পারিবারিক সূত্র জানায়, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগে উল্লেখিত ৪ ও ৫ আগস্ট তিনি জকিগঞ্জে ছিলেন না। সেসময় তিনি সিলেট শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অন্যত্র সরানোর কাজে ব্যস্ত ছিলেন। তাই ঘটনাটির সঙ্গে তার সম্পৃক্ততা নেই—তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
 
মুক্তি পেয়ে মাওলানা আব্দুস সবুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
 
উল্লেখ্য, মাওলানা আব্দুস সবুর একজন সহজ-সরল, ভদ্র ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে জকিগঞ্জের মানুষের নিকট পরিচিত। তিনি টানা দুইবার জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট মহানগরীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।