সবুজ প্রান্ত অনলাইন
২৭ এপ্রিল ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা-বোনদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ডের মতো মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে এবার এলপিজি কার্ড চালু করা হবে। সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

‎প্রধানমন্ত্রী বলেন, “মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই সেটি হবে এলপিজি কার্ড। এলপিজি গ্যাস এটি আমরা মা-বোনদেরকে পৌঁছে দেব। এই মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়— সেটি গ্রামের মা-বোন হোক বা শহরের মা-বোন হোক। মা-বোনদের যাতে রান্নাবান্নার জন্য কষ্ট করতে না হয়, সেজন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

‎কৃষকদের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের যে কথা দিয়েছিল, সরকার গঠনের প্রথম ১০ দিনের মধ্যেই তা বাস্তবায়ন করা হয়েছে।

‎দেশের বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বেকারত্ব দূর করতে আমরা বন্ধ কল-কারখানাগুলো চালুর কাজে হাত দিয়েছি। আগামী দুই-চার মাসের মধ্যে বাংলাদেশের অনেকগুলো বন্ধ কল-কারখানা আবার চালু করা সম্ভব হবে। এর ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে।”

‎প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিএনপি সরকারের প্রতিটি প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসাথে দেশের মানুষের জন্য নেওয়া এসব কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে মানুষই তার জবাব দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।