হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-১ আসন: পরাজয়কে বিজয় হিসাবে দেখছে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের  ২৬-২৭ বছরের ব্যবধানে অন্তত ৫০ হাজার ভোট বৃদ্ধিতে পরাজয়েও হতাশ নয় দলটির প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা বরং বিজয়ী না হয়েও যেন তারা জয়ের স্বাদ পাচ্ছেন।

‎স্বাধীনতা পরবর্তী প্রথমবার ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে প্রার্থী দেয় জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর ইঞ্জিনিয়ার আব্দুল মালিককে সংসদ সদস্য পদে প্রার্থী করা হয়। ওই নির্বাচনে জামায়াতে ইসলামির প্রার্থীর ভোটের অংক দশ হাজারও পাড়ি দেয়নি। এরপর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোটের (বিএনপির) শরীক দল হিসেবে প্রার্থী দেয়নি জামায়াত। নবম জাতীয় সংসদ নির্বাচনেও জোটগত কারণে প্রতিদ্বন্দ্বিতা করেনি জামায়াতে ইসলামী।তারপর জামায়াতে ইসলামী প্রায় ১৭ বছর কঠিন সময় পার করে। হামলা-মামলা, জেল-জুলুম মাথায় নিয়ে ভেতরে ভেতরে সুসংঠিত হতে থাকে। যার চমক দেখা গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে। প্রতিপক্ষ রাজনৈতিক দল কল্পনাও করেনি জামায়াতে ইসলামীর এত উত্থান ঘটবে।

‎ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌসভার মোট ৬৯টি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লার (১১ দলীয় জোট) প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বিএনপির প্রার্থীর চেয়ে ৪১০ ভোট বেশি পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৬,১৭০ ও বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদের প্রাপ্ত ভোট ৫৫,৭৬০। কিন্তু জুড়ী উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোটের একিভুত হিসাবে ১৫,২৬৯ ভোটের ব্যবধানে হেরে যান জামায়াত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। আসনটির একিভুত হিসাব অনুযায়ি ধানের শীষের প্রাপ্ত ভোট ৯৮,২৮২ ও দাঁড়িপাল্লার প্রাপ্ত ভোট ৮৩,০১৩।

‎বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, নির্বাচনে আমাদের প্রার্থী হেরে গেলেও আমরা হতাশ নই, অস্বাভাবিক জনসমর্থন মিলেছে। এই পরাজয়কে আমরা বিজয় হিসেবে দেখছি। জামায়াতে ইসলামী সব ভোটারগণের অবদান স্মরণ রাখবে, অতীতের চেয়ে আরো বেশি কাছে পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১০

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১১

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১২

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৪

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৫

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৬

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৭

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৮

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৯

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।