হানিফ পারভেজ, বড়লেখা
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা–জুড়ি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা

ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ি) আসনে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার–প্রচারণা তুঙ্গে উঠেছে। সময় যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ভোটের মাঠ। পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও মাইকিংয়ে সরগরম পুরো বড়লেখা ও জুড়ি উপজেলা।

এই আসনে জামায়াত, বিএনপিসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী বিএনপির মনোনীত প্রার্থী নাছির উদ্দীন আহমদ মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে ব্যাপক সক্রিয়। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। এছাড়া বাংলাদেশ আল ইসলাহর স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীক এবং আহমদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রার্থীদের ব্যস্ত সময় কাটছে। বিএনপি প্রার্থী নাছির উদ্দীন মিঠু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রতিটি পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি তুলে ধরছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কথা সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন। দুর্নীতি ও ঘুষমুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং বড়লেখা–জুড়িকে আধুনিক ও মানবিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশ আল ইসলাহর প্রার্থী মুফতি বেলাল আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী আহমদ রিয়াজ বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা তুলে ধরছেন। তারাও ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন।

দিন-রাত চার প্রার্থীর প্রচারণায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ভোটাররাও মনোযোগ দিয়ে শুনছেন প্রার্থীদের বক্তব্য ও প্রতিশ্রুতি। তবে সাধারণ ভোটারদের ভাষ্য, এবার তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যিনি নির্বাচনের পরও জনগণের পাশে থাকবেন এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের লড়াই মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে বড়লেখা–জুড়ি আসনে এবারের নির্বাচন যে হবে হাড্ডাহাড্ডি, সে ইঙ্গিত স্পষ্ট।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। এখন শেষ পর্যন্ত ভোটারদের রায় কার পক্ষে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো মৌলভীবাজার–১ আসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১০

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১১

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১২

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৩

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৪

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৫

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৬

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৭

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৮

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৯

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।