মূল কনটেন্টে যান
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানুষকে ঠকানোর পাশাপাশি শিরক করাচ্ছে একটি দল, নাউজুবিল্লাহ: তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক
InShot 20260122 151317078 ezgif.com jpg to webp converter
InShot 20260122 151317078 ezgif.com jpg to webp converter

নির্বাচনের আগে একটি দল ‘টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে দিয়ে ‘শিরক’ করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে মাঠে উপস্থিত সবার উদ্দেশ্যে তারেক রহমান প্রশ্ন করেন, ‘এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই, এখানে কারা ওমরা বা হজ করে এসেছেন, হাত তোলেন।’ তখন একাধিক ব্যক্তি হাত তুললে তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে আনা হয়।

তারেক রহমান তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে?’ উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’ এরপর তারেক রহমান একে একে প্রশ্ন করেন দুনিয়া, সূর্য, নক্ষত্র এবং বেহেশতের মালিক কে? উত্তরে ওই ব্যক্তি সবকিছুর মালিক হিসেবে আল্লাহর নাম বলেন।

জনতাকে সাক্ষী রেখে তারেক রহমান বলেন, ‘আপনারা সবাই সাক্ষী দিলেন দোজখ ও বেহেশতের মালিক আল্লাহ। এই পৃথিবী এবং কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দেবো, ওই দেবো বলছে; টিকিট দেবো বলছে না?’

তিনি আরও বলেন, ‘যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, তাহলে কি শিরক করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু মাত্র আল্লাহর। কাজেই তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে কেমন ঠকাবেন, এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ।’