মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
AddText 01 07 11.18.14 scaled
AddText 01 07 11.18.14 scaled

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের উদ্যোগে প্রতিভাবান হাফেজে কুরআন অন্বেষণে আয়োজিত “জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৫”-এর গ্র্যান্ড ফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে।

বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে বুধবার (৭ জানুয়ারি ২০২৫) সিলেটের সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ এবং সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের যৌথ পরিচালনায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এমএ) মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
সকালে প্রতিযোগিতা পরিদর্শন করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
এছাড়াও উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিকুর রহমান, বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা আবু সাঈদ সেলিম, হাফিয ছায়ফুল আলম, হাফিয মাও. বুরহান উদ্দিন, হাফিয মুহাম্মদ আজাদ আলী এবং বোর্ডের অফিস সম্পাদক মাও. সাইদুর রহমান।

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের অধিভুক্ত ৮৫০টি মাদরাসার প্রায় ৯ হাজার শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে ১ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। জেলা পর্যায় শেষে ৮০ জন সেমিফাইনালে অংশ নেয় এবং সেখান থেকে ৪২ জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ হয়। গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী ৪২ জনের মধ্যে ২১ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে বিজয় অর্জন করেন।

হিফয তাকমীল বিভাগে
প্রথম স্থান অর্জন করেন কুলাউড়া উপজেলার এম জি হিফযুল কুরআন একাডেমির ছাত্র মাহবুবুর রহমান রাদি।
দ্বিতীয় স্থান অর্জন করেন ছাতক উপজেলার কেজাউরা হাফিযিয়া মাদরাসার ছাত্র মোজাম্মিল আহমদ।
তৃতীয় স্থান অর্জন করেন সিলেট সদর উপজেলার সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র মো. ইয়ামিন রহমান।

বিশেষ স্থান অর্জন করেন সালমান ফার্সি শিহাব, মো. রিফাত মিয়া ও তাহমিদ হাসান।

হিফয উচ্চ মাধ্যমিক বিভাগে
প্রথম স্থান অর্জন করেন বিশ্বনাথ উপজেলার হাসানাইন তাহফিযুল কুরআন মাদরাসার ছাত্র রেদোয়ান আহমদ।
দ্বিতীয় স্থান অর্জন করেন মাহমুদুল হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেন হাবিবুর রহমান মারজান।
বিশেষ স্থান অর্জন করেন মো. নাবিল হোসেন ও হুসাইন আহমদ তানভীর।

হিফয মাধ্যমিক বিভাগে
প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ আল মুয়াজ।
দ্বিতীয় স্থান তামিম হোসেন অপূর্ব এবং তৃতীয় স্থান মুহিব্বুল ইসলাম রেদওয়ান।
বিশেষ স্থান অর্জন করেন নাহিদ আহমদ ও মাহফুজ আল সাইফ।

  1. হিফয ইবতেয়ায়ী বিভাগে
    প্রথম স্থান অর্জন করেন আরাফাত হুসেন তুহেল।
    দ্বিতীয় স্থান মো. রিজওয়ান এবং তৃতীয় স্থান মেহদী হাসান শাহরান।
    বিশেষ স্থান অর্জন করেন তাওহিদুল ইসলাম ও শাহ উবায়দুর রহমান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশের খ্যাতনামা হাফেজ ও মাদরাসা শিক্ষাবিদবৃন্দ।