সবুজ প্রান্ত
৩ নভেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুসাগ টেলেন্ট হান্ট-২০২৫ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের আহ্বান

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: 

দেশব্যাপী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাটের ছাত্র ও ছাত্রীদের জন্য আয়োজন করা হচ্ছে “PUSAG Talent Hunt-২০২৫” প্রতিযোগিতা। এটি আয়োজন করছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ গোয়াইনঘাট (PUSAG)। ২ নভেম্বর, রবিবার প্রকাশিত এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আহবান এবং তারিখ ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন গোয়াইনঘাট উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও নিবন্ধিত একাডেমীর ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে, স্থানে হবে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর, ২০২৫।

প্রতিটি প্রতিষ্ঠান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে এবং প্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বরত শিক্ষকরা শিক্ষার্থীদের সহযোগিতা করবেন। পুসাগের প্রতিনিধি শীঘ্রই সকল প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও উপকরণ সরবরাহ করবেন। রেজিস্ট্রেশন অফলাইনের পাশাপাশি অনলাইনে ও সম্পন্ন করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশনের লিংক প্রার্থীদের জন্য কমেন্ট ও ডেস্ককিপশনে প্রদান করা হয়েছে।

সিলেট শহরে অধ্যয়নরত শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। যেকোনো প্রয়োজনে নির্ধারিত নাম্বারে যোগাযোগ করা যাবে বা অনলাইনে ফরম পূরণ করা যাবে।

পুসাগ আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা এবং আত্ম-অন্বেষণের সুযোগ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতা বাস্তবায়নে শিক্ষাবৃত্তি সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত গোয়াইনঘাটের নাগরিকদের স্বেচ্ছাসেবী সংগঠন “Gowainghat Association of Michigan, USA।”

অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য লিংক: https://forms.gle/dis2LyRPqFXiCFyV8

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:

রুবেল আহমদ (রাহী) – সভাপতি, পুসাগ, মোবাইল: 01580753278

ফখরুজ্জামান ফলিক – সাধারণ সম্পাদক, পুসাগ, মোবাইল: 01786-707320

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১০

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১১

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১২

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৩

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৪

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৫

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৬

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৭

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৮

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৯

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।