
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন বরেণ্য নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারাদেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে জাতি নির্বাক, বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। শোকবার্তায় তিনি উল্লেখ করেন, তৃতীয় বিশ্বের গণমানুষের প্রাণের নেত্রী, নির্যাতিত ও নিপীড়িত মানুষের প্রিয় অভিভাবক এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত। জনাব তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
এম আসকির আলী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তারা কায়োমনো বাক্যে প্রার্থনা করেন তিনি যেন পরম ক্ষমা ও দয়ায় বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দেন, তাঁর জীবনের সব নেক আমল কবুল করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত দান করেন।
তিনি আরও বলেন, শত শত কোটি মানুষের হৃদয়ে, বাংলাদেশের হৃদয়ে এবং বিশ্বের হৃদয়ে বেগম খালেদা জিয়া চির অম্লান হয়ে থাকবেন। গণতন্ত্র, মানবতা ও দেশপ্রেমের যে আদর্শ তিনি রেখে গেছেন তা জাতিকে দীর্ঘদিন অনুপ্রেরণা জোগাবে।
শোকবার্তায় তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে এম আসকির আলী বলেন, আল্লাহ যেন তাঁকে এই শোক সহ্য করার শক্তি দান করেন, ধৈর্য ধারণের তৌফিক দেন এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের তৌফিক দান করেন।
পরিশেষে তিনি বলেন, মহীয়সী এই নেত্রী পরপারে শান্তিতে বিশ্রাম নিন। আমিন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।