বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সাধারণ ছুটি ঘোষণা করায় স্থগিত করা হয়েছে আজকের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে স্থগিত হওয়া এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে, সেই নতুন তারিখও ঘোষণা করেছে বোর্ড কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি ২০২৬, সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, আজ বুধবার জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে আজ সরকারি ছুটি থাকায় এই পরীক্ষা পিছিয়ে আগামী ৫ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষার কেন্দ্র ও শুরুর সময় অপরিবর্তিত থাকবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে। অর্থাৎ, নির্ধারিত দিনে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে স্থগিত হওয়া বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে একযোগে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথম দিন বাংলা, দ্বিতীয় দিন সোমবার ইংরেজি এবং গতকাল মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকের পরীক্ষা স্থগিত হওয়ার ফলে আগামী ৫ জানুয়ারি বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার মধ্য দিয়েই শেষ হবে এবারের বৃত্তি পরীক্ষা।
স্থগিত হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষা কবে হবে? জানাল ঢাকা বোর্ড

সবুজ প্রান্ত অনলাইন

InShot 20251231 133911819 ezgif.com jpg to webp converter

