নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক মনে করছেন, সিলেটের উইকেট তাদের জন্য ইতিবাচক। তিনি বলেন, বাংলাদেশকে হারানো সহজ নয়, তবে এটি আমাদের শক্তি দেখানোর সেরা সুযোগ। আমরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী উইকেট আমাদের আশা জাগিয়েছে।
বাংলাদেশের হেড কোচ ফিল সিমনন্স বলেন, জয়-পরাজয় নিয়ে বেশি ভাবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দল ভালো খেলা দেখানো। তিনি যোগ করেন, দূর্বল মনে করা ডাচদের বিপক্ষে হারলেও সমালোচনা আসবে, তবে পারফরমেন্সকেই আমরা প্রধান লক্ষ্য হিসেবে দেখছি।
প্রস্তুতির দীর্ঘ পর বাংলাদেশের পারফরমেন্সের মান কোথায়, তা জানতে চাওয়ায় সিমনন্স বলেন, মিরপুরের পারফরমেন্স আমাদের ধর্তব্যের মধ্যে নেই। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পারফরমেন্সটাই আমাদের বেঞ্চমার্ক।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।