সবুজ প্রান্ত
১১ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমেদের বাসায় সন্ত্রাসী হামলা

 

সিলেটের জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে সাড়ে সাতটার দিকে নগরীর উপশহরের সি ব্লকে অবস্থিত তার বাসায় এই হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, সকালে অজ্ঞাত পরিচয়ের একদল সন্ত্রাসী “জয় বাংলা” স্লোগান দিতে দিতে বাসায় হামলা চালায়। ওই সময় বাসার ভেতরে সাব্বির আহমেদ, তার স্ত্রী ও কন্যা অবস্থান করছিলেন। হামলাকারীরা তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে রেদওয়ান আহমদ রাহীরকে খুঁজতে থাকে এবং তাকে না পেয়ে ঘরের দরজায় ভাঙচুর চালায়। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে সাব্বির আহমেদ বলেন, তার ছেলে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। তিনি বলেন, “আমি এখনও বুঝে উঠতে পারছি না কেন আমার বাসায় হামলা হলো এবং কারা হামলা করেছে, সে সম্পর্কে কোনো ধারণা আমার নেই।” সাব্বির আহমেদ আরও বলেন, হামলার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।