সবুজ প্রান্ত
৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েতে বিশ্বনাথের ভগ্নিপতি-শ্যালকের করুণ মৃত্যু, বাড়িতে শোকের মাতম

বিশ্বনাথ প্রতিনিধি :: কুয়েতে একটি তাবুর ভেতরে জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন দুই বাংলাদেশি। তারা হলেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও তার শ্যালক উপজেলার লামাকাজী ইউনিয়নের শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)। রবিবার (৮ ডিসেম্বর) সকালে দু’জনের লাশ বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দুই পরিবারেই চলে শোকের মাতম। ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ।

উভয়ের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন দুই সন্তানের জনক কয়েছ মিয়া। কিছুদিন পূর্বে দেশে ফিরে পাড়ি জমান কুয়েতে। সেখানকার এক মরুভূমি এলাকায় বসবাস করতেন তিনি। থাকতেন একটি তাবুতে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি অসুস্থ হয়ে পড়লে চার বছর ধরে কুয়েতে থাকা তাঁর শ্যালক, এক কন্যা সন্তানের জনক রাসেল আহমদ তাকে দেখতে যান এবং রাতে সেখানেই থেকে যান। অতি ঠান্ডার কারণে রাতে তারা তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে না উঠায় পার্শ্ববর্তী লোকজন ডেকেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দু’জনকে ওই অবস্থায়ই স্থানীয় আল সাবা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়েই মারা গেছেন কয়েছ ও তাঁর শ্যালক রাসেল।
এদিকে, রবিবার সকালে কয়েছ মিয়া ও রাসেল আহমদের লাশ তাদের বাড়িতে এসে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা। দু’জনের বাড়িতেই চলে শোকের মাতম। তাদের কান্নায় ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ। এর মধ্যে দুপুর পৌনে ১২টায় কয়েছ মিয়ার জানাজা তাঁর নিজ গ্রাম নরশিংপুরের উত্তরের মাঠে অনুষ্ঠিত হয় এবং রাসেল আহমদের জানাজা দুপুর ২টা ১৫ মিনিটে তাঁর নিজ গ্রাম শাখারীকোনা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দু’জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।