সবুজ প্রান্ত
১০ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের হাফসা কলেজের ছাত্রীদের সাথে নবাগত ওসির সচেতনতামূলক সভা

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলার নারীদের উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সাথে থানার নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না সচেতনতামূলক বৈঠক করেছেন। ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কলেজের ক্লাস কক্ষে গিয়ে এ মতবিনিময় করেন।

এতে সমাজে ইভটিজিং, মাদক, যৌতুক, অপহরণ, বাল্যবিবাহ, ও মাদকের কুফল সংক্রান্ত ও অন্যান্য সমস্যা নিয়ে স্কুল শিক্ষার্থীদের সচেতন করেন তিনি।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করতে জকিগঞ্জ থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সদর ইউনিয়নের হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ওসি জহিরুল ইসলাম মুন্না।

এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং সামাজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন। এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিক নির্দেশনা দেন ওসি জহিরুল ইসলাম মুন্না।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করতে চেষ্টা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।’
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।