সবুজ প্রান্ত
২৪ জুলাই ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি প্রদান সম্পন্ন

কিয়ামত পর্যন্ত কুরআনের বিধানে কোনো পরিবর্তন হবে না — মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

জকিগঞ্জ প্রতিনিধি


বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম সভাপতি ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, “পবিত্র আল কুরআন মহান আল্লাহ তায়ালার শাশ্বত বিধান, যার কোনো পরিবর্তন বা পরিবর্ধন নেই। দুনিয়ার সকল জ্ঞান-বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, কিন্তু আল্লাহর কালাম কুরআনের বিধানে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না।” তিনি আরও বলেন, “আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশ অনুযায়ী চলা, তবেই ইহকাল ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব।” আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত সহীহ ও শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার মকবুল প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট-এর খেদমত আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। 

তিনি আরও বলেন, “পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই খেদমতে অংশগ্রহণ করলে সে মহান সওয়াবের অংশীদার হতে পারে। প্রবাসীদের সংগঠন নাজাত ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।” 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নাজাত ফাউন্ডেশন কর্তৃক উপজেলার ১৩৩টি শাখা কেন্দ্রের সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা এমাদ উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর, বাংলাদেশ ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল-মামুন, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দীন হায়দার, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হুছাইন আহমদ তাপাদার, উপজেলা আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহুল আমীন রিপন, জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, উপজেলা তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ছাব্বীর প্রমুখ।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মাওলানা ফদলুর রহমান ও মাওলানা ময়নুল হক। স্বাগত বক্তব্য রাখেন নাজাত ফাউন্ডেশনের পরিচালক ওয়াহিদুর রহমান তারেক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, গোটারগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহিউদ্দীন, মুন্সীবাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি বারব ও নাসিম আহমদ তাপাদার, নাজাত ফাউন্ডেশনের অন্যতম পরিচালক স্পেন প্রবাসী আমিনুল ইসলাম, পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আলীম উদ্দীন, সাবেক সভাপতি আবু সায়িদ আশিক, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসেন আইমান, জকিগঞ্জ সদর ইউনিয়ন আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আলী হুসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।