সবুজ প্রান্ত
১৭ জুলাই ২০১৯, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওপারে ভাল থাকুন জেনারেল এরশাদ

জুবায়ের আহমদ ::::

সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামল দেখা হয় নি। কারন আমার জন্মের আগে তাঁর পতন হয়েছিল। বড়দের কাছে শুনেছি, তিনি ভাল শাসক ছিলেন। তার আমলে এত খুন-খারাবী, দূর্ণীতি ছিল না। তিনি ধর্মপ্রান শাসক ছিলেন।

কিছু বড় হওয়ার পরে যে এরশাদকে দেখেছি, তিনি কারারুদ্ধ, নির্যাতিত। দেশের মানুষ তাকে ভালবেসে পল্লীবন্ধু ডাকত। ‘৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে’- শ্লোগান তুলা জেনারেল এরশাদ জেলে থাকাবস্থায় ৯১ ও ৯৬ সালের নির্বাচনে দু’বারই ৫ টি করে আসনে বিপুল ভোটে জয় লাভ করেছিলেন।

তারপর আরেকটু বড় হওয়ার পর আসল ২০০১ সালের সংসদ নির্বাচন। এ সময়ে ক্লাস সিক্সে পড়তাম। অন্য অনেকের মতো বিকাল বেলা নির্বাচনী সভা-সমাবেশে নেতাদের বক্তব্য শুনতে প্রতিদিন কাছাকাছি বড় বাজারগুলোতে যেতাম। সেই সময় আ’লীগ সরকারকে উৎখাত করতে এরশাদের জাতীয়পার্টিকে সাথে নিয়ে বিএনপি ৪ দলীয় জোট গঠন করেছিল। যদিও কি কারনে পরে এই জোটে আর এরশাদ থাকেন নি। কিন্তু থেকে যায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পিতা নজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে জাতীয়পার্টির একটি অংশ। তখন বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, জাতীয়পার্টি (মঞ্জু) নিয়ে গঠিত ৪ দলীয় জোটের পালে ভোটের হাওয়া বইছে।

জেনারেল এরশাদ তখন চরমোনাই-এর মরহুম পীর মাও. ফজলুল করিম সাহেবকে নিয়ে আলাদা ইসলামী ঐক্যফ্রন্ট নিয়ে নির্বাচন করেন। নির্বাচনে ৪ দলীয় জোট জয়লাভ করে সরকার গঠন করে। মনে পড়ে এখনও এরশাদের লাঙল মার্কার মিছিলে গ্রামের সাধারন মানুষরা বেশী সাড়া দিত।

কিন্তু প্রেসিডেন্ট এরশাদকে সরাসরি দেখার তখনও সুযোগ হয় নি। আমাদের জকিগঞ্জ উপজেলাকে উনি পছন্দ করতেন। প্রেসিডেন্ট থাকাবস্থায় ও পরে একাধিকবার জকিগঞ্জে এসেছেন। ২০১৪ সালের নির্বাচনের আগে ভারত কর্তৃক টিপাইমুখ বাধের প্রতিবাদে লংমার্চ নিয়ে ঢাকা থেকে জকিগঞ্জ এসেছিলেন এরশাদ। সমাবেশে আসার পথে রতনগঞ্জ বাজারে গাড়ী থেকে নেমে সাধারন মানুষের সাথে হাত মিলিয়েছিলেন সাবেক এ রাষ্ট্রপতি। সেই দিন প্রথম কোন রাষ্ট্রপধানের হাত ছোয়ার সুযোগ হয়েছিল আমার।

জকিগঞ্জ সরকারী হাইস্কুলের খেলার মাঠে জনসভা শেষে তাঁর প্রিয় ফুলতলী ছাহেব বাড়ীতে আসেন সফরসঙ্গী সহ। ছাহেব বাড়ীতে রাতের খাবার গ্রহন করেন। ছাহেব কিবলাহ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ছাহেববাড়ীতে আয়োজিত সভায় এরশাদ মুর্শীদে রবহক আল্লামা বড় ছাহেব কিবলাহ’র হাতে মুসাফা করার দৃশ্য এখনো স্মৃতিতে ভেসে উটে। ছাহেব কিবলাহ (রহ.)-কে খুব শ্রদ্ধা করতেন স্মৃতিচারন করে বলেছিলেন,  ফুলতলীর ছাহেব আমাকে খুব স্নেহ করতেন, অনেক দোয়া পেয়েছি তাঁর।

মূলত সেই দিন থেকে জাতীয়পার্টির সমর্থক না হলেও পছন্দের শীর্ষ রাজনিতিকদের তালিকায় এরশাদ সাহেবের নাম। তাছাড়া পত্রিকায় অনেক সময় দেখতাম ছারছীনার দরবার শরীফ সহ অনেক ওলী আউলিয়ার সান্যিধ্যে এসেছেন তিনি। 

আজ এরশাদ নেই, কিন্তু তার অনেক যুগান্তকারী কাজের জন্য ইতিহাসের পাতায় স্মরনীয় হয়ে থাকবেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। আমিন।
………………………………………………………….

লেখক: সহ-সাংগঠনিক সম্পাদক, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ ও সম্পাদক সাপ্তাহিক সবুজ প্রান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।