জকিগঞ্জ প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত চোখে ফিরল আলোর স্বপ্ন

অর্থের অভাবে বছরের পর বছর চোখের চিকিৎসা করাতে পারেননি। ঝাপসা দৃষ্টির কারণে অনেকটা থমকে গিয়েছিল স্বাভাবিক জীবন। কারও কাছে চিকিৎসার খরচ ছিল বড় বাধা, আবার কেউ জানতেনই না কোথায় গেলে মিলবে প্রয়োজনীয় চিকিৎসা। এমন অসহায় মানুষের চোখে নতুন করে আলোর স্বপ্ন দেখিয়েছে জকিগঞ্জের সোনাসার বাজারে আয়োজিত একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোনাসার বাজারের ছদিওল প্লাজায় মেসার্স বিসমিল্লাহ ফার্মেসিতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বালাউট ছাহেব বাড়ীর ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৭০০ রোগী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১০৫ জনের চোখে ছানি শনাক্ত করা হয়। তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য সিলেটে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

ক্যাম্পে সিলেটের ইনক্লুসিভ আই হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, তাদের প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, ক্যাম্পে আসা অনেক রোগী দীর্ঘদিন ধরে ছানি, ঝাপসা দেখা ও অন্যান্য চক্ষু সমস্যায় ভুগছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তারা চিকিৎসা নিতে পারছিলেন না। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে অনেক রোগীর মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

স্থানীয়দের মতে, চোখের আলো হারানোর শঙ্কায় থাকা দরিদ্র মানুষের জন্য এ উদ্যোগ কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, বরং তাদের জীবনে নতুন আশার দরজা খুলে দিয়েছে। বিশেষ করে ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ রোগীর অনেকেই অর্থের অভাবে যে চিকিৎসা বছরের পর বছর পিছিয়ে দিয়েছেন, এখন তাদের সেই চিকিৎসা বিনামূল্যে হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আল্লামা বালাউটি ছাহেব বাড়ীর ব্যবস্থাপনায় মেসার্স বিসমিল্লাহ ফার্মেসি, ছদিওল প্লাজা, সোনাসারে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আর্থিক ও সার্বিক সহযোগিতা করে বিয়ানীবাজারের সেবা ফাউন্ডেশন।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা শাহ মোহাম্মদ মাশুকুর রহমান মারুফ, জামেয়া ফয়জেআম মুন্সিবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদ হোসাইন, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম. মামুন, ৩নং কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ. রশিদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, চাইল্ডহোম একাডেমির সিনিয়র শিক্ষক শাহ মোহাম্মদ আবু তাহের, জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা সভাপতি আবিদুর রহমান, সোনাসার ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী আব্দুল আজিজ মেম্বার, সোনাসার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহিম, জমজম ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল করিম, সমাজসেবী বাহার উদ্দিন ও বিসমিল্লাহ ফার্মেসির স্বত্বাধিকারী মোহাম্মদ কাজী হাসান আহমদ প্রমুখ।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত বহু মানুষ উপকৃত হবেন এবং ফিরে পাবেন স্বাভাবিক জীবনের আলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১০

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১১

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১২

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৩

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৪

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৫

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৬

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৭

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৮

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।