সবুজ প্রান্ত অনলাইন
১৯ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ অনলাইন টিভির ইফতার মাহফিল ও ‘রমজানের পয়গাম’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জকিগঞ্জ অনলাইন টিভির ইফতার মাহফিল ও মাসব্যাপী আয়োজিত ‘রমজানের পয়গাম’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২৭ রমজান) সোনাসারস্থ প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জকিগঞ্জের বিভিন্ন মহলের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

‎অনুষ্ঠানের প্রথম পর্বে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপরই অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।

‎আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল ‘রমজানের পয়গাম’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। পবিত্র রমজান মাসজুড়ে চলা কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশ নেন। ব্যাপক সাড়া জাগানো এই প্রতিযোগিতার বাছাইকৃত সেরা তিনজনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে জকিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা জকিগঞ্জ অনলাইন টিভির এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সৃজনশীল ও নৈতিক ধারায় উৎসাহিত করবে। আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বক্তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১০

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১১

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১২

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৩

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৪

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৫

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৬

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৭

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৮

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।