মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

​প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের কল্যাণে এরই মধ্যে তিনটি গাড়ি নিয়োজিত আছে এবং আজ আরও দুটি যুক্ত হলো। এর ফলে মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে পৌঁছানো সম্ভব হবে। ভবিষ্যতে মরদেহগুলো বিনা খরচে বিদেশ থেকে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।