আজ (০৩ জুন ২০২৫) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাকারী অবস্থায় রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
‘মোস্তাক-সাব্বির যেখানে কাজ করবেন, সেখানেই প্রশ্ন উঠবে’ : বিএনপি সভাপতি শফিকুর রহমান১৭ অক্টোবর ২০২৬ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা ধীরে ধীরে বিস্তার লাভ করতে পারে।
তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে ভিজিট করুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অথবা নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।


