সবুজ প্রান্ত
১১ জুন ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে কিশোর মাহিমের মৃত্যু

সকালে পরিবার নিয়ে ঘর ছেড়েছিলেন ঘুরতে যাওয়ার আনন্দে। বিকেলে ফিরলেন নিথর দেহ হয়ে। পাহাড়ঘেরা জাফলংয়ের সৌন্দর্য দেখা আর হয়ে ওঠেনি—১৬ বছরের এক কিশোরের জীবন থেমে গেল স্রোতের গভীরে।

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার শহীদপাড়ার কিশোর মো. মাহিম বুধবার (১১ জুন) সকালে একটি বড় বাসে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে ঘুরতে আসেন সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে। কিন্তু আনন্দের সেই সফর রূপ নেয় শোকে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় মাহিমসহ কয়েকজন গোসল করতে নামেন। পানির গভীরতা কিংবা স্রোতের তীব্রতা সম্পর্কে ধারণা না থাকায় মাহিম হঠাৎ পানিতে তলিয়ে যান।

প্রথমে আত্মীয়রা খুঁজতে শুরু করলেও কোনও খোঁজ মেলেনি। পরে স্থানীয় ডুবুরি দল ও টুরিস্ট পুলিশের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় মাহিমের নিথর দেহ।

নিহতের দাদি সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,”ঘুরতে এসেছিলাম, সঙ্গে ছিল দুই নাতি মাহিম আর ফাহিম। হঠাৎ মাহিমকে পাওয়া যাচ্ছিল না। পরে শুনি সে পানিতে পড়ে গেছে। এখন ওর বাবা-মাকে কী জবাব দেব?”

জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন,“পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।